কবিতা
*অস্থির ভারত*
শান্তি নামক শব্দটা দেশ থেকে উঠিয়ে নিয়েছি ,
দেখ্না!সাধারন মানুষকে কিভাবে পাগলের মত ছুটিয়েছি।
ভুলিয়ে দিয়েছি ওদের বেকারত্বের যন্ত্রনা ,
উহ!কি মজা পাচ্ছি আমি ওরা খুঁজে বেড়াচ্ছে অস্তিত্বের ঠিকানা।
যখন যেমন ইচ্ছা করি বানিয়ে দিই একটা ইস্যু ,
আর সেই ফাঁকে আমি দেশটাকে করছি ফুঁশু।
তবে যে যাই বলিস ভাই, ধর্ম আমার একটা বড় হাতিয়ার ,
এটা দিয়েই ওদের ভবিষ্যৎ টাকে করে দিচ্ছি অন্ধকার।
অর্থনীতি বেকারত্ব দারিদ্রতার ধারধারি না ,
তবে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়ানোর মজাটাই কেউ বোঝেনা।
বুঝলি মিত্র এই রক্তের নেশা টা আমার অনেক পুরাতন ,
তবে নেশা বলে কথা,প্যাকটাও তো বাড়াতে হবে এখন।
বেশ কিছু বিজ্ঞানী রেখেছি আমার নিচের তলে ,
যখন-তখন আবিষ্কার করে নানা ভাষণের ছলে।
সবথেকে বড় সাফল্য পেয়েছি গৌ-মাতার ব্যাপারে আবিষ্কার ,
মূর্খ মানুষেরা এত বড় অবদানটাকে করছে অস্বীকার?
আরো একটা সাফল্য আমি পেতে চাই ,
কীভাবে হিন্দুস্থান কে গৌ-ন্দুস্তান করা যাই ?
দেখেছিস কিভাবে মিথ্যা ভাষণে গোটা দেশটাকে জয় করেছি ,
তবে এটাও দেখ্ কিভাবে দেশবাসীর বারোটাও বাজাচ্ছি।
Abdul Karim Sk
Aligrah Muslim University

No comments:
Post a Comment